1. admin@mannanpresstv.com : admin :
অবনী- ইয়াসমিন শরীফ - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

অবনী– ইয়াসমিন শরীফ

m a mannan manna:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View
তুই কেমন করে এতটা
পথ পেরিয়ে এলি অবনী?
২৯ বছরের পথ পরিক্রমায়
তোর হৃদয়ের দহন কেউ কি বুঝিনী?
তোর নিখাদ হাসির মাঝে
কষ্টরা কিলবিলিয়ে ঝরতো,
তোর নিটল চাহুনীর তারায়,
শুকতারার মেলা বসতো।
অবসন্ন রাতে ব্যথার প্রলয়ে
কালো-আঁধারিতে অবুঝ পরিক্রমা।
দস্তানা হাতে মৃত্যুদূতের বলয়ে
এসেছে বিরক্তিক মধুরমা।
কষ্টেরা তো সবসময় ঘাতক
যাকে ভালোবাসিস,নয় সে আগন্তুক।
মনের ব্যথা, মনে চেপে তোর
সাজিয়েছিলি সঙয়ের সংসার।
জীবনের সত্য সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে
পেয়েছিস শুধু হতাশা আর অপার্থিতা।
তোর সূক্ষ্ম অপরিয়েতার মুষ্টিতে,
উঠে এলো হতাশা আর ব্যর্থতা।
কল্পরাজ্যের জাগিয়ে দেওয়া স্বপ্নে,
তুই পড়ে আছিস একা,
এখনো সময় আছে ওঠ তুই।
নিজেকে এইবার জাগা
দৃঢ় মনোবল নিয়ে জীবন তরী হাকা।
উৎসর্গ প্রিয় তোকেই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD