সাম্প্রতিক
জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশজাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রীরমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমললাকসাম উপজেলা মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রীন্যূনতম মজুরি ১৭ হাজার টাকাকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশ
Jago Banglaবৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি কামরুন নাহার শিপু” এর কবিতা // গোধূলির অনুভবে

এম.এ.মান্নান.মান্না / ২৭৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

মহাকালের স্রোতে ভেসে চলা নব দিগন্তের অন্তিম কোনে রেখো আমায়;
তোমার রাজপ্রাসাদের ব্যালকনিতে ফুটে যাওয়া রক্ত জবা, গোলাপ, বেলি আর হাসনাহেনার সৌরভ ছড়াক দিনময়।
নির্ভেজাল অনুভূতির চাপা দীর্ঘশ্বাস, উৎকন্ঠিত শিহরণ, আর এক বুক ভালোবাসায় জড়িয়ে রেখো চিরকাল।
আমি চাই না তোমার অবহেলা, যে মায়ার সাগরে ভেসে চলেছো সেই স্রোতে ভেসে যাবো অনন্তকাল।
তোমার রক্তের শিরায় শিরায় প্রবাহিত হবে আমার ভালোবাসার শেষ ছোঁয়াটুকু।
জেনে রেখো প্রিয় —-
তোমার নীরব চোখের চাহনীতে আমার প্রণয় সাগরে উত্তাল ঢেউ ওঠে, তোমার টুকরো টুকরো ভালোলাগা গুলো আমার হৃদয় আয়নাতে ফুল ফোটে।
তোমার না বলা কথাগুলো আমার গভীর অনুভূতিতে অভিসার নামে;
তোমার নন্দিত কথার সরোবরে গোলাপি পদ্ম ফোটে।
তোমার চঞ্চলা উদাসী প্রেমের হাওয়ায় আমার একলা আকাশে বৈশাখী ঝড় তোলে।
তোমার মায়াময় হৃদয় হরণ করা চোখে গোধূলির আলো-ছায়ে বৃষ্টি মুখর সন্ধ্যা নামে, তোমার সুরভিত কন্ঠে যেন মুক্ত ঝরে।
জীবন চলার পথে হারিয়ে যায় কতো কথা, কতো ব্যথা, কতো স্মৃতি;
তবুও জীবন খাতায় কিছু অদেখা, অজানা ভালোলাগা ভালোবাসার গীতি মিশে থাকে গোধূলির অনুভবে।।
ঢাকা বনশ্রী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories