1. admin@mannanpresstv.com : admin :
কবি জাহীদ হোসেন এর কবিতা- বিষণ্ণ মন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

কবি জাহীদ হোসেন এর কবিতা- বিষণ্ণ মন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

কবি জাহীদ হোসেন এর কবিতা- বিষণ্ণ মন

নিছক ভুলের নামে বেড়ে উঠা আমার প্রেম
যাকে আমি আজ বিষন্নতাই বলি,
একদিন এই শরীরের ঘ্রাণ শুঁকে বলে দিতে তুমি
আমি ‘জাহীদ’, তোমার সেই প্রিয় কবি।
আজ যতোই পাশ কাটাতে চাইনা কেনো আমি
বিষণ্ণ সময়ের পিছু পিছুই ছুটে চলি,
জড়িয়ে যাচ্ছি আমি যেনো আষ্টেপৃষ্ঠে
দূরত্বই জানে একদিন ছিলাম তোমার কাছে।
বিষাদে বিভেদে বেড়ে যায় আমার বেলা
কাছে ডাকিতে আজ যতো অবহেলা,
মেঘের দেশে রঙধনুর আলপনা আঁকা
ব্যবধান জুড়ে দিয়ে যায় সব ফাঁকা।
সময়তো এগিয়ে চলে তাঁর সহজাত স্বভাবে
তবু কেনো বিষাদের আলো মাথার ‘পরে আসে,
কোকিলেরা আজি কেনো বিষাদী সুর তোলে
উদাস করে দেয় আমার এই দেহ মন জুড়ে।
বিকালের সূর্য পশ্চিম আকাশে ঢলে
রঙ ঝরাচ্ছে নিজস্ব ভঙ্গিমার ছলে,
আঁধার ঘনায় একটু একটু করে
নক্ষত্ররা তাই মিটিমিটি করে হাসে।
আমি খুঁজে ফিরি জোনাকীর সাদা আলো
গণনা শুরু হয় আমার বিষণ্ণ ক্ষণগুলো,
ঘন অন্ধকারে আমি যেনো বিষাদী মনে
জেগে থাকি শুধু তোমার কথা ভেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD