কবি এম,এ,মাসুদ মিঞা এর কবিতা- নতুন পৃথিবী
আমি আবার আসবো ফিরে,
স্বর্গের মানুষ হয়ে,এই পৃথিবীতে।
যেখানে থাকবে না কোন ভেদাভেদ,
থাকবেনা কোন যুদ্ধ যুদ্ধ ভয়ংকর খেলা।
যেখানে থাকবে না কোন জাত-পাত,
সবাই এক যোগে কাজ করবে মনের আনন্দে।
কোন অনাকাঙ্ক্ষিত আচরণ,করবেনা কেউ,
একে অপরকে শুধু ভালোবাসবে একান্ত ভাবে।
এক অনাবিল আনন্দ ধারা বইবে অবিরাম অন্তহীন,
সুখ সুখ আর সমৃদ্ধিতে ভরে যাবে সমস্ত নতুন পৃথিবী।
বারুদের গন্ধ,দূরপাল্লার আধুনিক যুদ্ধের সরন্ঞ্জাম,
বোমারু বিমানের ধ্বংস লীলা,ফিলিস্তিনের নিজ ভূমি।
প্রতিটি মানুষের নিজস্ব সকীয়তা বোধ,ব্যাক্তি স্বাধীনতা,
মানুষের মাঝে থাকবে একে অপরকে ভালোবাসার আনন্দ।
আমি এমনি একটা পৃথিবী চাই,যেখানে শুধু শান্তি,শান্তি,
এমন সুন্দর,পৃথিবীর স্বপ্ন দেখি,আমি ভালোবাসি পথিবীকে।