1. admin@mannanpresstv.com : admin :
কবি-মোঃ হাফিজুর রহমান হাফিজ এর কবিতা- হায়রে স্বাধীনতা - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

কবি-মোঃ হাফিজুর রহমান হাফিজ এর কবিতা- হায়রে স্বাধীনতা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ Time View

কবি-মোঃ হাফিজুর রহমান হাফিজ এর কবিতা- হায়রে স্বাধীনতা

স্বাধীনতার (৫২)বায়ান্ন বছর পেরিয়ে ও
আমরা পেলাম না স্বাধীনতার অস্তিত্ব।
নেই স্বাধীন জীবন -যাপনের
পথ চলার উদারতা,
নেই মানবিকতার মর্ম স্পর্শ কথা,
নেই মনের আনন্দের স্বাধীন চিন্তা -চেতনা
নেই জীবিকা নির্বাহের বাস্তবতা,
এ কেমন স্বাধীনতা পেলাম আমরা।
শ্রমিকরা কল-কারখানায় চাকুরী করছে
কিন্তু তাদের জীবনের চলা ফেরার স্বাধীনতা নেই।
২১শে ফেব্রুয়ারি ২৬ শে মার্চ ১৬ই ডিসেম্বর
ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস,মহান বিজয় দিবস
কিন্তু সকল ক্ষেত্রেই আমাদের
বিজয় আজ অর্জিত হয় নাই।
অর্জিত বিজয় আজ দুমড়ে-মুছড়ে
আছাড় খেয়ে মরছে।
যে বিজয়ের স্বাধীনতায় নেই আজ
কর্মজীবী মানুষদের সরকারি ছুটি।
এ সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবসে
সারা বাংলাদেশে সরকারী ছুটি,
কিন্ত বাংলাদেশের মালিকানাধীন
শত শত কল কারখানা,অফিস,বীমা
মার্কেটিং সেলস কোম্পানি গুলো
তাদের কর্মকর্তা ,কর্মচারীদের
কোন প্রকার ছুটি দেয়না ।
এ কোন স্বাধীনতার স্বাদ পেলাম আমরা।
শ্রমিকদের নায্য কথাবলার
নাই কোন অধিকার ,
নায্য কথা বললেই চাকুরী থেকে বঞ্চিত।
অবৈধভাবে শ্রমিকদের তাড়িয়ে দেয়া হচ্ছে,
অথবা শারীরিক ও মানসিক নির্যাতন করে
চিরকালের জন্য খতম করে দেওয়া হচ্ছে।
এই কি স্বাধীনতা?
নাকি পরাধীনতার শৃঙ্খলা
নাকি বাস্তবতার রুপ কথা।
কে জবাব দিবে আজ ,
এই সমুচিত কথার।
হায়রে স্বাধীনতা,
পেলাম না তার কোন নিয়ম নীতিমালা।
জীবনকে নতুনত্বের সাথে সাজিয়ে নেওয়ার
নাই কোন বর্ণিল স্বপ্ন,
আলো-আঁধারের মাঝে দুকে দুকে মরছে
জীবন প্রদীপের আশা -ভালবাসা।
কষ্টের নির্মম পিষ্ঠনে জ্বলছে
জীবন তাগিদের প্রয়োজনীয়তা,
বক্ষ বিদীর্ণ যুগলে হৃদয়ের কম্পন বাড়ছে
অবিরত।
শ্বাস -প্রশ্বাসের নাকে বাধা হয়ে দাঁড়িয়েছে
সমাজ পতিরা চরিত্রহীন নেতৃত্ব
অবৈধ তীক্ষত্ব শাসন ব্যবস্থার করতলে
মায়া গৃহে বন্ধি আজ স্বাধীনতার বাস্তবায়ন।
হায়রে স্বাধীনতা
পেলাম না জীবনের মূল্যবোধ নিরাপত্তা,
হায়রে স্বাধীনতা
জীবন আজ জ্বলছে খর খর রোদ্দুরে
চৈত্রের চৌচির মাটির ফাটা অন্তহীন জীবনযাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD