কবি “বৃষ্টি মিনা” এর কবিতা- প্রাক্তন”
আজ তুমি আমি দুজনেই প্রাক্তন
তবুও কারো কাছে বলতে গেলে প্রিয় বলি,
জানিনা তুমি আমাকে কি বলে পরিচয় দাও
নাকি ভুলে গেছো সব স্মৃতিটুকুও।
তোমাকে প্রিয় বলেই সম্মোধন করলাম!
যদিও তুমি এখন আমার প্রিয় মানুষ নও!
আবার অপ্রিয় নও!
প্রিয় আর অপ্রিয়-র মাঝামাঝি সম্পর্ককে কি বলে
আমার জানা নেই।
অভিমান আর একাকিত্বের আগুনে
রোজ দগ্ধ হচ্ছি,,
একটু একটু করে আয়ু কমে যাচ্ছে,
সাথে বাঁচার ইচ্ছেটাও!
মাঝে মাঝে মনে হয় তোমাকে
যদি জড়িয়ে ধরা যেতো,,
ভিতরের আগুন নিভে গিয়ে হয়তো
আমার আয়ু খানিকটা বেড়ে যেতো।
-কিন্তু সেটা সম্ভব নয়..
যদি কোনো এক ব্যস্ত রাস্তায়
আমাদের আবার দেখা হয়
তখন তোমাকে দুচোখ ভরে
আর একবার দেখে নিবো!
সেই দিনটার অপেক্ষায় রইলাম…।।