গাজী মোসাঃ লতা ইসলাম
শিশিরভেজা সকালে নরম ঘাসের পা পরতেই মনে পরে গেলো কিছু অব্যক্ত কথা,
বহুবার বলেতে গিয়েও আজও বলা হয়নি, দুচোখের জল বাঁধা হয়ে দাড়িয়েছে।
শেষ হয়েও বারবার বেজে ওঠে সেই হৃদয় ভাঙার গান,
ক্ষুধার্ত প্রাণীর তীক্ষ্ণ দৃষ্টির ফাঁদে আটকে থাকা চোখ ঘুরে স্বপ্নের অলিগলি।
একবার নয় বারবার খুঁজে ফিরে কোথায় অবসান।
ভেবেছি বছরের পর বছর, মাসের পর মাস, দিন, রাত, ঘন্টা, মিনিট, সেকেন্ড
অবশেষে ছোট্টো একটা শব্দ সব হারিয়ে দিলো।
বহুবার ভেবেছি মনের দ্বার উন্মোচিত করে অব্যক্ত চেতনা মুক্ত করে দেবো।
সে আমার মেঘাচ্ছন্ন পৃথিবী শেষ নিঃস্বাস
জীবন বড়ো বিচবত্রময়, ক্ষণে ক্ষণে রুপ বদলায়
অনন্তকালের সেই পুরাতন বটবৃক্ষের ছায়া কেবল রূপকথায়।
স্বপ্নের বীজ বোনে নীল সমুদ্রে যেখানে মাটির চিহ্ন নেই
সাতসমুদ্র তেরো নদী পারি দেয়া কল্পনায়ই শোভিত।
মনের বাগানে সাজানো স্মৃতির প্রতি মুহূর্তে আনাগোনা
হয়তো পত্রিকার হেডলাইনে একদিন বেড়িয়ে আসবে
জনতার ভীড়ে অপেক্ষারত কোনো এক শিরোনামহীন লাশের গল্প
দুর্গন্ধ ছড়ায়নি বলে কেউ দেখতে পায়নি
নিরব ভূমিকায় দর্শক ।
বাতাসের কণায় কণায় রক্ত ঝড়ায় নিরাশার মেঘে নিস্তব্ধ বৃষ্টিরা
অহমিকায় অন্ধ, প্রতিযোগিতার বাজারে চাপা পরেছে মনুষ্যত্ব।
পালিয়ে ন্যায়-নিতি আর সত্যেরা, বারবার হাতছানি দেয় মিথ্যার প্রতিশ্রুতি।
বিজলীর আলোয় গুটি গুটি পায়ে এগিয়ে চলা পথে
মাঝে মধ্যে মশালের ব্যার্থ আশা।