একটানা আলো কিংবা একটানা আঁধার
কোনোটিই স্হায়ী হয় না!
তাই জীবনের আলোকিত সময়
ভালোবাসাময় মূহুর্তটুকু বা মূহুর্তগুলো
লালন করা উচিৎ সুন্দরভাবে বাঁচতে।
তাহলেই ঘোর অন্ধকারেও বেঁচে থাকা যায়!
আসলে বেঁচে থাকাটাই সব!
বেঁচে থাকলে আধার শেষে আলো হাসে,
বেঁচে থাকলে আবার শীতের শেষে
ফাগুন হাওয়ার শিহরণ আসে, ফুল হাসে,
আমাবস্যার রাত একদিন ফুরিয়েই যায়
নক্ষত্রের রাত আসে, আবার চাঁদ হাসে,
তাই বেঁচে থাকতে হয়, কখনো মৃত্যু চিন্তা নয়!
মৃত্যুতো অবধারিত, মৃত্যু মানে শেষ!
সেখানে কোনো রসায়ন নেই, কিচ্ছু নেই!
মৃত্যুতে কোনো আশা নেই, স্বপ্ন নেই!
মৃত্যু মানে অবধারিত চিরন্তন হার,
যেখানে কোনো লড়াইয়ের সুযোগ নেই।
বেঁচে থাকা সুন্দর, যতক্ষণ শ্বাস আছে,
ততক্ষণ স্বপ্ন আছে, যতক্ষণ স্বপ্ন আছে,
ততক্ষণ লড়াই আছে, আশাটা ই চির সত্য,
সেখানে তুমি থাকো, সেখানে আমি থাকি
আমাদের একটা সুরেলা পৃথিবী থাকে,
আমাদের লড়াই থাকে অসুন্দরের সাথে।
লড়াইটাই ঐশ্বর্য, লড়াইটাই জীবনের মানে!