1. admin@mannanpresstv.com : admin :
আজব দেশ - মান্নান প্রেস টিভি
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আজব দেশ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View
আসাদ বিন হাফিজ
আমাদের নদীগুলো উত্তরে যায়
যায় আর হেঁটে হেঁটে চানাচুর খায়
মুখে বলে, কই তোরা, আয় বুকে আয়
গিয়ে দেখি ঘোড়াগুলো হাঁটে তিন পায়।
নদী দিয়ে কত কত ট্রেন ছুটে যায়
ট্রাকগুলো চুপি চুপি উঠে বসে নায়
নাওগুলোর পাও নাই, রাজপথে হাঁটে
ঘরে ঘরে চাকরী ও উন্নয়ন বাটে।
বেটে বেটে নদী যদি হয় হয়রান
গাঁয়ে গাঁয়ে মসজিদ করে যায় দান
দান করা মসজিদে বসে চোরমেলা
এইভাবে নদীটার কেটে যায় বেলা।
বেলা কাটে, মেলা কাটে, গলা কাটে শেষে
এইসব ঘটে নাকি সবুজের দেশে।
সেই দেশে ভোট নাই, তবু রাজা হয়
কলাগাছ বলে যায়, জয় রাজা জয়।
জয় বলে কলাগাছ, মলা মাছ খায়
রাস্তায় ধুলো নয়, সোনাদানা পায়
সোনা দিয়ে পোনা মাছ রাতদিন ধরে
ঘি দিয়ে জনগণ পকেটটা ভরে।
সেই ঘি বসে বসে তেলাপোকা খায়
তাই দেখে মমতাজ ও মাহি গান গায়
আচানক ঘটে যায় ঘটনার জট
দেখবি সে দেশ তোরা আয় চটপট।
৪ জানুয়ারি ২৪। বাদ ফজর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD