প্রাণ থাকলে হয় যে প্রাণী মন না থাকলে মানুষ নয়
প্রাণের সাথে মনের সাধন সত্যিকারের মানুষ হয়।
জেনো মানুষ বাঁচে পঞ্চেন্দ্রে বিবেক বুদ্ধি মহাজয়
একটু খানি পিছলে গেলে মানুষ নামের পরাজয়।
স্রষ্ঠার যত সৃষ্টি আছে মানুষ সেরা জীবে রয়
সকল ভালো গুনের মাঝে সেই মানুষের পরিচয়।
সকল ভালোয় জুড়ে বিভু ছড়িয়ে দিলেন বিশ্বময়
মন্দ বেঁধে ভালো সেধে করুক মানুষ বিশ্বজয়।
ভালো মন্দ বিচার বুদ্ধি ভোগ বিলাস আর রিপুর জয়
সব মিলে এক মহা সৃষ্টি মানুষ নামের পরিচয়।
কেন সেই মানুষের ইন্দ্র মাঝে কু রিপুরই বসবাস
করে ভালোকে সে আড়াল দিয়ে মানুষেরই সর্বনাশ ।
কেন সৃষ্টি কূলের সেরা মানুষ রিপুর খেয়ায় ভেসে
ভালো ফেলে মন্দে জড়ায় সে যে পরিতৃপ্তি বেশে।
কেন বিধির গড়া শ্রেষ্ঠ মানুষ ফানুসেই তার বাস
ভবে কায়ায় মায়ায় শ্রেষ্ঠ সে যে হৃদে পশুর বাস।
মানুষ হয়ে মানুষ বধে, খেলে নোংড়া রিপুর খেলা
শুধু লোভ লালসা স্বার্থে মেতে কাটায় সারা বেলা।
দেখি এই ভবেতে মানুষ রূপে ভারসা নেই যে আজ
তার সব কিছুরই মূলেই আছে মানুষের কু কাজ।
আজ কেওবা করে নর হত্যা কেওবা লুফে নারী
আবার কেওবা মাতে গণধর্ষণ দেয়না শিশুও ছাড়ি।
ধরায় বৃদ্ধামাতাও অনিরাপদ আপন গৃহের পরে
হায়! বুঝি নাতো এই মানুষ গুলোই শ্রেষ্ঠ কেমন করে?
আজ হক হালালি ভালোবাসা জীবে লালন করে
তাই এসব দেখে কাজল হৃদয় ব্যকুূল কেঁদে মরে।
আমি বিশ্বমাঝে থাকবো না ভাই কেবল মানুষ নামি
বলো কেমন করে সত্যি কারের মানুষ হবো আমি?
কিছুক্ষণ
১/৪৩ দঃ মুগদা পাড়া