অনেক অবহেলা করিছস
এবার না হয় থাম।
আরো করতে চাস তুই অবহেলা
তাহলে করে নেয় মন ভরে যতটা পারিস।
তোর সাথে এখন আর আগের মত কথা হয় না
কথা বলতে খুব ইচ্ছে করে জানিস
আগের মত কথা না হলেও কিছুক্ষণের
জন্য না হয় কথা বলি তাই তো তোকে
মেসেজ দিয়ে বিরক্ত করি।
তোর কথা সব সময় প্রতি নিয়তো
মনে পরে তাই তোর শত অবহেলার পরেও
বেহায়া মন মানে না কোনো মানা তাই তো
হঠাৎ হঠাৎ করে হয় তো তোকে মেসেজ দিয়ে
জানতে চাই তুই কেমন আছিস।
তাতেই এতটা বিরক্ত হয়ে যাস
আগে তো তুই এমন ছিলি না
প্রতিটা দিন প্রতি মূহুর্ত তুই আমার সাথে
কথা বলার জন্য পাগল থাকতি।
কখনো কখনো ভিডিও কলে আমাকে দেখতি।
এত দ্রুত মানুষ কি করে বদলে যায়
আমি ভেবে অবাক হয়ে যাই।
জানি এই জন্য এখন তোকে একটা মেসেজ
দিতে ইচ্ছে করলে হাজারো বার ভাবী।
তোর আচরণেই বুঝিয়ে দিস আমায়
আমাকে তোর আর প্রয়োজন নেই
ফুরিয়ে গেছে তোর কাছে আমার প্রয়োজন।
আজ আমাকে নিঃস্ব করে দিয়ে
আমার হৃদয়ে নিগরানো সমস্ত ভালোবাসার
বিশ্বাস ভেঙে চূর্ণবিচূর্ণ করে তুই
আমাকে একা করে দিয়ে এড়িয়ে যাচ্ছিস ।
কতটা বদলে গেছিস তুই
আমার কোনো কথা পরিপূর্ণভাবে না শুনেই
অল্প শুনেই এড়িয়ে যাস তুই
বুঝিয়ে দিস তুই অনেক ব্যস্ত এখন।
শেষ বারে মত অবহেলা করে নেয়
হয়তো আর তোর অবহেলা করার
সময় হবে না মন প্রান উজার করে
অবহেলা করেনে
আমার মত আর কাউ কে তুই অবহেলা করতে পারবিনা।
তাই তো অবহেলা করার এই সুযোগ হাত ছাড়া করিস না আর।
এবার তো আমার পালা তোকে অবহেলা করার।
তুই যদি শুনতে পাস আমি আর নেই
শেষ বারের মত অবহেলা না করে
আমার মৃত্যুর খবর পেয়ে সময় করে এক বার শেষ বারের মত আমার
কাফনের কাপড় সরিয়ে আমার মুখটা একবার দেখে নিস ।
তুই দেখতে পাবি আমার বন্ধ চোখের শুকনো অশ্রু বিষাদ ময় মুখখানি ।
তখনো কি তুই বিরক্ত ভরা দৃষ্টি দিয়ে
আমাকে দেখবি তখন কি তোর মনে
অনুশোচনা বোধ হবে না ।
তোকে যে বিরক্ত করতো
তোর জন্য পাগলামী করতো যে মানুষটার
জন্য তোর শুধু মনে তাঁর প্রতি অবহেলা ছিলো
সে তো আর এই পৃথিবীতে থাকবে না
তখনো কি তোর দুই চোখ দিয়ে এক বিন্দু ও অশ্রু ঘুরিয়ে পরবে না ।