1. admin@mannanpresstv.com : admin :
 প্রেম -বৃষ্টি মিনা - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

 প্রেম —বৃষ্টি মিনা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ Time View
নিঃসন্দেহে প্রেম সুন্দর!
তবে সেই প্রেমের মদিরতা নষ্ট করেছে
কিছু মাংসাশী মানুষ!
যা কলুষিত করছে পবিত্র প্রেম।
বিচ্ছেদ হলেই একজন অন্যজনের নামে
দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে অনারবত!
ধীরে ধীরে বিশ্বাস হারাচ্ছে!
বিচ্ছেদের পর অভিমানকে ভেবে নিচ্ছে অহংকার।
জিতার নেশায় বুঁদ!
একজন অন্যজনকে ছোট করার আশায়
নামাচ্ছে প্রতিনিয়ত ডাস্টবিনের নর্দমায়!
আর কলঙ্কিত হচ্ছে পবিত্র প্রেম।
প্রেমে বিশ্বাস হারিয়ে হতাশ অনেকেই
কেউ কেউ পবিত্র প্রেমকে বানিয়েছে তামাশা গুটি!
তাইতো অলিতে গলিতে পবিত্র প্রেম
আজ স্থান পেয়েছে বিরহের গল্পে।
চেনা মানুষের অচেনা রূপ
শত্রুকে চিহ্নিত করে সহজেই,
আপন সেজে থাকা মানুষের মুখে বদনাম!
হৃদয়ে ক্যান্সারের জন্ম দেয়।
প্রেমের বিরহে নেই কে আছে এ ভুবনে?
বিরহ সহ্য করতে না পেরে বদনাম
সেতো কলুষিত প্রেম!মিথ্যার সমান!
পাওয়া না পাওয়া কিছু নয় সততাই প্রেম মহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD