আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি একটি
বাংলাদেশ, যেথায় ফুল ফসলে ভরে
আছে সবুজ ঘেরা নদী মাতৃক সুখের পরিবেশ।
রাখালিয়া বাঁশির সুরে যেন মন হারিয়ে
যায়, নদীর বুকে মাঝি মাল্লা মনের সুখে
যেন ভাটিয়ালি গান গায়।
কলসি কাঁকে গায়ের বধু যেন মন আনন্দে নদীর ঘাটে যায়, নদীর জলে
গা ভাসিয়ে মনে সুখে যেন গুন গুনিয়ে
মধুর সুরে গান গায়।
কৃষক যেন নাঙ্গল জুয়াল গরুর পাল লয়ে যায় মাঠে, খেয়া ঘাটের মাঝি যেন
তরী ভিড়ায় নদীর ঘাটে।
নবান্নেতে কৃষাণীরা মন হরসে দেখি যেন তাদের পোকলা দাঁতের হাসি,
সুখে দুঃখে তারা থাকে যেন গোলা ভারা ধান ফসল খায় বারোমাসি।
কৃষাণীরা ঢেঁকিতে ধান ভানিয়ে চালের গুড়ি দিয়ে নানান রকম পিঠা পুলির উৎসবে তারা মেতে উঠে,
পল্লীর খেয়া ঘাটে যেন এই উৎসবের কথা সকলে আগে রটে।
দেখতে চাই না প্রিয় বাংলায় কোন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নারী ধর্ষণ পেন্সিল ইয়াবা গাঁজার নেশা,
এটা মোদের শান্তি প্রিয় সব লোকেরই আশা।
সবুজে ঘেরা এই বাংলায় সকল সকলের তরে ছোট বড় থাকেনা যেন নাই ভেদাভেদ মিলে মিশে থাকে,
সোনার বাংলা সোনার মানুষ গুলো যেন খায় দুধে ভাতে।