বাসন্তীকা, তুমি কেমন আছো,
তোমাকে ছাড়া আমি ভালো নেই,
তোমাকে ছাড়া আমি শূন্য,
তোমাকে ছাড়া আমি বড্ড অসহায়।
বাসন্তীকা
তুমি আমাকে সেই দুরে রেখে ,
আজ কেমন আছো জানিনা,
নিশ্চয়ই হয়তো ও ভালো নেই,
তুমিতো আমাকে ও বড্ড ভালোবেসেছিলে,
জানি হয়তো তাই ভালো নেই।
বাসন্তীকা
আমার মন খারাপের দিনে,
তুমি চুপি চুপি সেই দুর থেকে,
একটু সুখের বার্তা দিও,
বাসন্তীকা আমার আঁধারের কালো,
চুপি চুপি একটূ আলোর আভা দিও,
আমি যেন শত হতাশার মাঝে,
একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি।
বাসন্তীকা ,
আমি যখন তোমাকে পাবার আশায়,
ব্যাকুলতায় হতাশায় ক্লান্ত হবো,
পথ হারিয়ে বিপথে গমন করবো,
তুমি আমাকে পথের দিশা দিও,
বাসন্তীকা তোমাকে ভালোবেসে,
আমি যদি সুখ নাহি পাবো,
তুমি অন্তত আমাকে একটু,
কষ্টের কালিমা মেখে দিও,
তাতে ও আমি ধন্য হবো।