1. admin@mannanpresstv.com : admin :
নতুন জীব‌নের দু‌টি পথ -শিরিনা আহ‌মেদ বিথী - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন

নতুন জীব‌নের দু‌টি পথ —শিরিনা আহ‌মেদ বিথী

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৯৪ Time View
যখন পৃথিবীর সমস্ত কিছু মুখ ফিরিয়ে নেয়,
যখন নি‌জের একান্ত আপন মানুষ গুলোই কুৎসা রটায়।
তখন আর কাউ‌কে আর বিশ্বাস কর‌তে ই‌চ্ছে হয় না ।
এমনকি সে যদি আপনার অর্ধাঙ্গ হয় ।
সেও যদি বিশ্বাস ঘাতকতা ক‌রে আপনার সা‌থে।
বুঝে নিতে হবে পৃথিবীতে আপনি একেবারে নিঃশ্ব ।
ভালবাসবার মতো আর কেউ নেই।
বিশ্বাস করার মতো আর কেউ নেই ধরনী‌তে ।
ঠিক তখনি মনের মাঝে শুরু হয়
নতুন এক জীবনের সূচনা-
যেখানে শুধুমাত্র খোলা থাকে দুটি রাস্তা ।
ডানদিকে আর বামদিকে
১। বামদিকের রাস্তার প্রহরী এসে আপনাকে বললে,
তুমি এই রাস্তায় এসো ,
কেননা তোমার তো সবই শেষ ,
একেবারে নিঃশ্ব তুমি ,
কোথায় গিয়ে দ্বাড়াবে তুমি
কোন যায়গা নেই তো আর অবশিষ্ট,
কেউ তোমার নয় ,
শুধু শুধু কেন তুমি পৃথিবীতে থাকবে?
তুমি প্রভুর কাছে যাবে ,
কোন মুখ নিয়ে তুমি তার কাছে যাবে ?
তুমি এত এত পাপ করেছো ,
কথা দিয়ে কথা রাখোনি তুমি ।
তুমি শ্রেষ্ট পাপী বলেই
এত প্রহসন ,এত অপমান,এত যন্ত্রনা।
তোমার আর প্রথিবীতে থেকে কি লাভ বলো,
কাজেই তুমি চলে আসো এই রাস্তায়।
চিরদিনের জন্য রেহাই পেয়ে যাবে
জীবনের চক্রান্ত থেকে ।
আর ডানদিকের রাস্তার কথা নাই বা বললাম , সেটা একান্তই আমার ।
আমারই রাজ‌ত্যে,
প্রভু ডাক‌ দি‌য়ে ব‌লে , তু‌মি আসমান সমান পাপ ক‌রো‌ছো ,
আ‌মি প‌রোয়া ক‌রিনা,
আ‌মি ক্ষমা ক‌রে দেব।
তু‌মি এক‌টি বার ক্ষমা চে‌য়ে আমার কা‌ছে ফি‌রে এ‌সো ।
আ‌মিই তোমা‌কে ভালবা‌সি চির অল্মান ভা‌বে ।
আ‌মিই তোমা‌কে বিশ্বাস করি , তু‌মি ফির‌বে ।
কেননা তু‌মি‌যে আ‌মারী সৃ‌ষ্টি।
আ‌মি তোমা‌কে সমস্ত যন্ত্রনা থে‌কে মু‌ক্তি দেব,
তু‌মি যা চাও সবই তু‌মি পা‌বে , য‌দি ফি‌রে এসো।
আল‌ কোরআ‌নের প‌থে‌, আ‌মি চে‌য়ে থা‌কি তু‌মি ফিরব ব‌লে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD