1. admin@mannanpresstv.com : admin :
অসময় মানুষ চেনায় -জাহীদ হোসেন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

অসময় মানুষ চেনায় –জাহীদ হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৪০ Time View
শেষ হয়ে এলো মোর পাতা ঝরার দিন
ফুটেছে তোমার শাখায় নতুন পাতা,
মোর শিরদাঁড়া নুয়ে পড়ে বয়সী ভারে
ধুয়ে ফেলি যতো প্রথাগত মলিনতা।
কতো দিন কতো মূহুর্তরা দিয়েছে ফাঁকি
হয়তো ডেকেছে পাপিয়া বিরহী সুরে,
ঘাসের ফরাসে গল্পে মেতেছে ময়ূরে
কতোটা সময় গুনেছি গো রাত জুড়ে।
চাঁদ জাগে যেনো জ্যোৎস্না কুমারী মেয়ে
রাতের শরীর উজার করা সেই সুরে,
তুমি ভুলে গেছো হৃদয় ভাঙার স্মৃতি
আজও প্রজাপতি পাখনা ছড়ায় রূপে।
কতো যুগ ধরে অপেক্ষায় বেঁচে থাকা
তুমি ভুলে গেছো সেইসব দিনের কথা,
আকাশের কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে
আমার মনে শুধুই বাড়ছে ব্যকুলতা।
হেঁটে যেতে যেতে পথ যদি যায় থেমে
তৃষ্ণার আশারা বেঁচে থাকে অনুভবে,
কোজাগরী চাঁদ নিশি জেগে ঢলে পড়ে
ঠোঁটের ছোঁয়া কতো কথা যায় বলে।
আজও এই পথে মোর ইচ্ছেরা হেঁটে চলে
অদৃশ্যের নোনাজলে ভালোবাসা থেমে রয়,
ফেলে আসা সব পথ দিগন্তে হারিয়ে যায়
সময় ডাক দিয়ে যায়, ‘অসময় মানুষ চেনায়’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD