ইঁদুর বিড়াল খেলা –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ৫ জুন, ২০২৪
-
২১৮
Time View
সুখের জীবন গড়ার জন্য
মানুষ ছুটছে শুধু,
জীবন ততোই করছে কঠিন
দেখছে চোখে ধুধু।
এমন ভাবে চলছে জীবন
একটু সুখের খোঁজে,
কোথায় আছে সুখ লুকিয়ে
মানব নাহি বোঝে।
ধনীর জীবন গড়তে মানুষ
ইঁদুর বিড়াল খেলা,
সহজ জীবন কঠিন ভাবেই
কাটে দুঃখের বেলা।
জীবন যাপন সহজ ভাবলে
হয়তো সুখী তবে,
ক্ষণেক জীবন সহজ হইতো
জানি মানব সবে।
যদি মানব নিজের জীবন
অতি সহজ ভাবে,
আয়ের মধ্যেই সুন্দর জীবন
তবেই সুখটা পাবে।
অন্যের দেখে নিজের সুখটা
করছি কেনো নষ্ট,
সহজ জীবন গড়তে পারলে
থাকবে নাকো কষ্ট।
সুখের লাগাম ধরতে গিয়ে
গায়ে পাপের গন্ধ,
অর্থের সন্ধান করতে আজই
চোখ দুটো যে অন্ধ।
এমন জীবন নয়তো সুখী
দুখি মানব কূলে,
অতি লোভে… আবিষ্ট মন
লোভ লালসার ভুলে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category