তুমি কখনো পুরনো হবে’না প্রিয়!
আমি তোমাকে প্রতিদিন
নতুন করে ভালোবাসবো!
আগলে রাখবো বাহুডোরে।
ভালোবাসার স্বপ্ন কতইনা রঙিন!
পিপাসিত মন ছটফট করে,
তোমার সান্নিধ্য পেতে;
মনের এই ব্যাকুলতাই আমার প্রেম।
আমার ভালবাসার রাজ্য তুমি!
তোমার আলিঙ্গনে স্বর্গীয় আলোয় ভরা,
সেই আলোয় পুলকিত আমি চাঁদ!
কতই না ভালোবাসি তোমায়।
একসাথে থাকবো দুজন দুজনার হয়ে
এভাবে কতই না স্বপ্ন ছিল আমার,
অথচ স্বইচ্ছাই সব নষ্ট করেছ তুমি!
কারণ তোমার নয়নে অন্য কারোর বাস।
ভালোবেসে ভালোবাসা না পাওয়ার বেদনা
আজ আমাকে বদলে দিয়েছে,
তাই ইচ্ছে নেই আর বিরক্ত করার
যেখানে শান্তি,তুমি সেখানেই থাকো।
আবেগ এখন নিয়ন্ত্রণে
তবে আমি ধ্বংসের শেষপ্রান্তে.!
হয়তো আমি তোমার জন্য কাঁদি না
কাঁদি আমার স্বপ্ন ভাঙার ব্যথায়।
ভুলে গিয়েছিলাম তুমি ফুল!
তাই তোমাকে পাওয়া সম্ভব হলেও
তোমার সুবাস দখল করে অনেকেই!
পরকীয়ার বিষ তোমাকে আমার হতে দিল না।
তোমাকে জীবনের মত ভালবাসতাম!
যেদিন আমার জীবন থেকে চলে গেছো,
সেদিনই হয়েছে আমার মৃত্যু!
মরা মানুষ কখনো ফিরে আসে না!
তাহলে আবারও আমাকে চাও কেন?