এবার রাজ্যে রাজা মহাশয় ঘোষনা
দিলেন মন্ত্রীসভায়:-
আমার বয়স হয়েছে দুনিয়া ধারী আসলে কিছুই না, সকলে মন দিয়ে শুনুন আপনারা……
ঈদের দিন প্রত্যেক মন্ত্রী নিজ নিজ এলাকায় পাচটা করে গরু গরীবদের জন্যে উৎর্সগ করবেন এটা বাধ্যতামূলক।
এক মন্ত্রী বলে উঠলেন,
রাজা মশায় আমি আমার পরিবার নিয়ে দেশের বাহিরে থাকবো।
রাজা বললেন :-
ঈদের তিনদিন পরে অনুমতি আছে, আগে নয়। সবাই রাজার এমন সিদ্ধান্তে পুরো রাজ্যের প্রজাগন খুব খুশী।
কিন্তু ঐ মন্ত্রী কাউকে কিছু না বলেই রাজার আদেশ অমান্য করলো আর মন্ত্রীত্ব হারালো ও দন্ড স্বরূপ দশটা গরু কোরবানির জন্যে আদেশ দেয়া হলো আর কার্যকরের ঘোষণা হলো।
এহেন খবরে এলাকার গরীবদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো আর রাজার দীর্ঘ হায়াতের প্রার্থনায় রত সবাই।
দোয়া বদদোয়া অন্তর হতে আসতে হয়, উত্তমকর্ম ও ভালোবাসার অর্জনে সব সহজ হয় ।।