সকল মাখলুকের মৃত্যু সুনিশ্চিত,
শুধু সময়টাই অনিশ্চিত।
আল্লাহর প্রিয় অপ্রিয়
আছেন যত জন,
সময় মতো করতে হবে
তাঁর হুকুম পালন।
স্রষ্টার সৃষ্টির সেরা করে
পাঠাইলো দুনিয়ায় মানব,
কর্ম দ্বারা করছি প্রমাণ
মানুষ নই, হচ্ছি মোরা দানব।
আল্লাহর প্রেমের পাইয়া বল,
হায়রে! মানুষ করছে কতো ছল!
স্বার্থের হলে একটু হেরফের,
দেহ থেকে ছিন্ন করে
মাথা একে অপরের।
মানুষের এহেন আচরণ,
আজ বিভিন্ন নামে দুনিয়ায়ই
আজাব গজব করছে বিচরণ।
এ-তো বিধাতার সামান্য খেলা,
পরপারে দেখতে পাবেন
আজাব গজবের মহা মেলা।
এখনো সময় আছে নিন শপথ,
ধরুন আল্লাহর সহজ সরল পথ।