মন জয় করতে প্রোয়োজন ভালোবাসা
যে ভালোবাসায় থাকবে শুধু শুদ্ধু আশা।
যেখানে নেই ভালোবাসা সেখানে কিসের আয়োজন
যেখানে নেই কোন আশা তা হলে এই ঘরে বসত করার কি প্রয়োজন?
যদি এ রাত্রির কোন শোভা নেই,
তবে ভোর হবে কোন লগ্নে ?
যৌবন যদি বৃথা যায়
অনন্তহীন স্বপ্নের মতো!
তবে কেন অলীক কল্পনা নিয়ে কর খেলা যখন তখন নিজের মত।
যে দেহে ফুলের লাবণ্য ঝরে যায় অসময়ে
অনন্তকালের জন্য নিদ্রাঅবস্থায় প্রত্যক্ষবৎ বৈশ্বানর।
তাহলে মনের মধ্যে রেখে কি হবে ?
মাটির পুতুল নিয়ে খেলা করা যায় যখন তখন
কিন্তু মন নিয়ে খেলা করা যায় না কখনো
আচ্ছা বলতো এ হৃদয় ভাঙ্গার অধিকার কে দিলো তোমায়?
যে মধুর সুধা প্রান করার কেহ নাই তবে
এ যৌবন রুপ দিয়ে কি হবে?
ছুড়ে ফেলে দিয়ে দুরে চলে যাবে যখন
ভালোবাসায় ঝড়ালে কেন
আমি নিঃস্ব গৃহ কোণে পরে আছি পরে রব এখন ।
সুদূর আকাশের সব তারার আলো নিভে গেলো
হারিয়ে গেলো বিশ্বে ছড়িয়ে পরা জ্যোৎস্না গুলো।
কাঁদিব একা হয়ে জাগ্রত নিদ্রায়
হৃদয় খানি ভেঙ্গে দিয়ে গেলে আমার
কি সুখ পেলে সেথায় গিয়ে?
দোয়া করি বাসনা পূর্ণ করে থাকো তুমি সুখে
আর আসতে হবে না আমার দুখে ।
আমার ভাবনার সাথে করেছ যে ছলনা,
তার জবাব দিতে হবে ঐ আদালতে
আছি শুধু বেদনার স্মৃতি নিয়ে
দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আর করবো না বিশ্বাস
যত দিন থাকে এ দেহে নিঃশ্বাস।
আমার ভুবন আঁধারে ঘেরা
অন্ধকারময় ছায়ার বেড়া
অপেক্ষায় রইবো না আর চলার পথে
যা হবার হবে সময় হলে দেখবো সেথে,
কষ্টের বাদ ভেঙ্গে এবার করবো আদেশ
থাকবো এখন মনোরম পরিবেশে সুখের আবেশে।