আষাঢ়ে ঘুড়ি —আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ৩ জুলাই, ২০২৪
-
১৯৪
Time View
বিকেল হলে নামাজ শেষে
পড়াশোনার পাঠে,
নাটাই ঘড়ির সুতো লয়ে
ধান ক্ষেতেরই মাঠে।
দল বেঁধেছি ছেলেপুলে
খালি পায়ে চলে,
দূর গগনে ঘুড়ি উড়ায়
মেঘের কথা বলে।
আষাঢ় বাদল আকাশ কালো
ধরতে চায় যে ছুতো,
হাওয়ায় টানে পশ্চিম কোণে
নাটাই ছেঁড়া সুতো।
ঠান্ডা মাটি কচি ঘাসে
মাঠে-ঘাটে বনো,
ছেলে মেয়ে উল্লাস মাতে
শীতল করে মনো।
Please Share This Post in Your Social Media
More News Of This Category