টিনের ছাদে বৃষ্টি –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
-
১৫৫
Time View
রিদম সুরে বাজনা বাজে
কাব্য সুরের বাণী,
কাঁচা মাটির টিনের চালে
দারুন শব্দ ধ্বনি্।
টিনের ছাদে বৃষ্টি পড়ে
ঝন ঝনা ঝন শব্দ,
বৃষ্টির দিনে চিড়া, মুড়ি
সবাই তাতে জব্দ।
পাকা পাকা আম যে পরে
ফল যে রসে ঠাসা,
আষাঢ় মাসে বৃষ্টি শুনি
টিনের বাড়ি খাসা।
বৃষ্টি হলে ঘুম যে ভাঙে
স্বপ্ন বিলীন হয় যে,
জড় বস্তুর বসতবাড়ি
দিনটি এখন নাই যে।
মৃত যেন শৈশব কৈশোর
স্মৃতি পালায় ওরে…
নেশা এখন উচ্চ দালান
ইট পাথরের ঘরে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category