1. admin@mannanpresstv.com : admin :
উত্তরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

উত্তরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৬৮ Time View

রাজধানীর উত্তরায় অটোরিকশার ধাক্কায় নুরজাহান (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে অটোরিকশাচালক নুরনবী জানান, উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ের রাস্তা দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলাম তিনি। তখন ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে টঙ্গী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত অবস্থায় ওই বৃদ্ধার কাছ থেকে জানা যায়, তিনি উত্তরার বালুর মাঠ এলাকায় থাকতেন। তিনি ওই এলাকাতে ভিক্ষাবৃত্তি করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অটোরিকশাচালক নুরনবীকে ক্যাম্পে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD