1. admin@mannanpresstv.com : admin :
পরবাসি-জেবুন্নেছা জেবু  - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

পরবাসি–জেবুন্নেছা জেবু 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪৬ Time View
দামী আসবাব দামী গাড়ী বাড়ী
   যেতে হবে সবই ছাড়ি
   মানুষকে হতে হয় ত‍্যাগী
   যাবার বেলায়  তুমি ও হবে না সাথী।
   এই জীবন কাল সব নিয়মের বসতি
   আমারই  ভুবনে আমিই  হবো পরবাসি,
   আমার  আপনরাই  হয়ে যাবে পর
   লাঞ্চনা বঞ্চনা দেবে আমারই সাজানো ঘর।
   অতি যত্নে গড়া শরীরটাও
   হবে একদিন বোঝা
   প্রতিনিয়ত  জীবন নিয়ে পেতে হবে
   শত রকমের বিধি নিয়মের সাজা।
   এই যে প্রেম ভালোবাসা জীবন যৌবন
    সবই প্রয়োজন সময়ের দাবী,
    দিনশেষে স্রষ্টার হুকুম পালনেই
    মিলবে  অনন্তকালের সুখের চাবি।
   দেখো ঐ হিমালয়  পর্বত শৃঙ্গ
   পাহাড়ের শরীর বেয়ে বরফ গলা জল,
   সেও  সূর্যের আলোর দান
   নিঃস্বার্থ  ভালোবাসার ফল।
   সবুজ ঘাসের বুকে  ঝর্না ধারা নেমে আসে
   কি  অপূর্ব সে দৃশ্য শব্দ কলকল,
   প্রকৃতি ও জলের বিস্ময়কর প্রেম
   সে সৌন্দর্য মন করে হরন।
   ভালোলাগা  ভালোবাসা অমূল্য প্রাপ্তি
   ঝরনার মতোই মনোহর তার সৃষ্টি ,
   একমাত্র ভালোবাসা হয় না পুরোনো
    চলছে সেই সৃষ্ট আদি হতে  এখনো।
   হিমালয় পর্বত নদীর জল যাই বলো
   সবকিছুই  দেখতে লাগে ভালো,
    না জেনেই মানুষকে মন্দ ভেবো না
   অকারণে অন‍্যেকে  যন্ত্রনা দিও না।
   বেঁচে থাকার  প্রতিটা মূহুর্ত  সুন্দর
    যদি  শুদ্ধ ভাবনায় থাকে অন্তর,
    জীবন হলো সংখ‍্যা আর কাঁটার ছন্দ
   থাকুক সবার জীবনে সুখ আর আনন্দ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD