আমি শোনেছি সেই তুমি নাকি,
আমাকে খুব বেশি ভালোবাসো ,
আমাকে খুব বেশি মনে করো,
কই নাতো, আমার আশেপাশে,
চতুর্দিকে কোথাও দেখিনাতো,
এই যেন এক মিছে গল্পকথা।
দুরত্বের ব্যবধানে আমি সেই,
অনেক দুরে রয়েছি ভালোবেসে,
তবুও আমার মন প্রাণ,
আমার পাশে তোমাকেই খোঁজে,
তোমাকেই বার বার স্বরে,
আমার হৃদয়ের করিডোরে।
আমার ভাবনা গুলো আজ,
শুধু সেই তোমাকে ঘিরেই ,
আমার হৃদয়ে তুমি বিরাজমান,
আমার স্মৃতির পাতায় তুমি,
বিরাজমান এক প্রতিছবি ,
তুমি চিরদিন রবে এই মনে অম্লান।
আমি যেন তোমাকে ভালোবাসিয়াছি,
আমার সকল স্বত্ত্বা দিয়ে,
আমি যেন তোমাকেই মনে রাখি,
আমার ভালোবাসার বিশ্বাস দিয়ে,
তুমি আমার নিঃশ্বাসের বিশ্বাস,
তুমি চিরদিন রবে হৃদয় জুড়ে।