অস্থির কেন —আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
-
১৫০
Time View
উড়ছে পাখি আকাশ পথে
মাছের বাড়ি জলে,
বনে আছে গাছের সারি
মানুষ ভব তলে।
রীতিনীতি চলবে যথা
অস্থির আমরা কেন?
আপন আপন চলছে সবে
হিংসা ভেলায় যেন!
বিষে মোদের স্বস্তির ঢেঁকুর
হতাম যদি চাঁদে!
ঊর্ধ্ব গগন উঠলে সকল
টেনে নামায় খাদে।
রাজ করিব আমি একা
সবাই সবার স্বাধীন,
খোলস পরা মুখোশধারী
তোমরা আমার অধীন।
মিষ্টি কথায় দুষ্ট আলাপ
ক্বলব কালো পোড়া,
চেহারাতে অস্থির নেশা
লাগাম ছাড়া ঘোড়া।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ
Please Share This Post in Your Social Media
More News Of This Category