একই গন্তব্যস্থল –মোঃ রুহুল আমিন
অনলাইন ডেস্ক
-
Update Time :
বুধবার, ৩১ জুলাই, ২০২৪
-
১৭৯
Time View
ধর্ম প্রচার করছে মুসলিম
ভিন্ন ভিন্ন দলে,
এসো সবাই মোদের কৌমে
এমন ভাবে বলে।
দলের কোটায় উঠবে তুমি
ভাবছো প্রভুর কাছে,
শেষ বিচারে পার করিবে
কেউবা এমন আছে।
জাল মুসলিমের কোটা যেন
জাল টাকার মতো,
ঈমান নিয়ে যাচাই – বাছাই
হিশশা কষে ততো।
দ্বীনের হিসাব কষে দেখি
সঠিক মুমিন কারা,
ঈমান গুণে করে আমল
তাবলীগ করে যারা।
চরমোনাই ঐ পীরের মুরিদ
আমল করে যাচ্ছে,
নিময় মেনেই করছে আমল
শান্তি হৃদয়ে পাচ্ছে।
আলে হাদীস মুসলিম মোরা
সহীহ কিতাব মেনে,
ঈমান আঁকড়ে দ্বীনের পথে
জীবন গড়ি জেনে।
ইসলামী ঐ বিধান মেনে
দ্বীনের প্রচার করে,
জামায়াতের শিবির কর্মী
সঠিক রজ্জু ধরে।
পীর আউলিয়া মেনে চলে
মাজার ভক্ত গণে,
পার করিবে পুলসিরাত যে
আছে যতো জনে।
আটরশির ঐ নিয়ম মেনেই
জিকির করি সবে,
পাকা ঈমান ধারণ করে
জীবন গড়ি তবে।
মাইজভান্ডার বাবার তরে
আছি মাথা নুয়ে,
চাওয়া পাওয়া পূর্ণ করছি
বাবার চরণ ছুঁয়ে।
ভিন্ন নামে ডাকবে নাকো
শেষ বিচারের দিন,
মদত কারী কে থাকিবে
শোধরাতে ঐ ঋণ।
জানি সকল মুসলিম মোরা
প্রভু অন্তর্যামী,
সঠিক আমল ছাড়া সেদিন
নয়তো মুক্তিকামী।
Please Share This Post in Your Social Media
More News Of This Category