মাছের মেলা –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ১০ আগস্ট, ২০২৪
-
১৫৬
Time View
চারিদিকে বর্ষা বইছে
পুকুর নদী ভরা,
মিষ্টি জলের উল্লাসেতে
মৎস্য রাজি ওরা।
মলা-ঢেলা রুই কাতলে
মাছের আনাগোনা,
নতুর পানির জলপাতে
টেংরা পুটির পোনা।
পাঁচমিশালীর পুষ্টিগুনে
তেলাপিয়ার ভেলায়,
পাঙ্গাস তারাও বাদ পড়েনি
শিং শৈলের মেলায়।
মাগুর টাকি পাবদা বোয়াল
ইলিশ আসছে শেষে,
খালে বিলে নদীর ধারে
হাজার সমাবেশে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category