1. admin@mannanpresstv.com : admin :
কলঙ্কিত ইতিহাস -মোঃ মুজিবর রহমান বকুল - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

কলঙ্কিত ইতিহাস –মোঃ মুজিবর রহমান বকুল

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View
হাজারো ছাত্রের লাল রক্তে জাতি হলো
আজ কলঙ্কিত
এদেশের বড় কর্তা আর প্রশাসন হলো
গণতিকৃত।
বাংলার মাটিতে তৈরি হলো আজ
কলঙ্কিত ইতিহাস
হে বাংলার আমজনতা সকলেই
করোনা আর হাঁসফাঁস।
সকলে মিলেই মুছে দিতে হবে আজ
কলঙ্কের সেই দাগ
যে কালিমা জাতিকে করেছে বিভক্ত
করে দিয়েছে দুই ভাগ।
সকলেই করছে নগ্ন রাজনীতি
তাইতো ভুলে গেছে প্রীতি
শুধুই হিংসা-বিদ্বেষ,হানাহানি
জেঁকে বসেছে তাই ভীতি।
ছাত্র জনতা ফুসে উঠেছে যে আজ
হারিয়ে গেছে সব ভয়
দূর করতে তারা বদ্ধপরিকর
আছে যত অবক্ষয়।
প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে বেড়েছে
তাই সংশয়
আমজনতার বেড়ে গেছে আক্ষেপ
হচ্ছে রক্তক্ষয়।
নির্বিচারে করছে যে তারা গুলি
ছাত্র জনতার বক্ষে
নগ্ন প্রশাসন করছে আজ কাজ
স্বৈরাচারের পক্ষে।
এসো ছাত্র-জনতা প্রতিরোধ গড়ি
ফ্যাসিবাদের বিপক্ষে
জীবন বাজি রেখে যেতে হবে এগিয়ে
শেষ বিজয়ের লক্ষ্যে।
লিখতে লিখতে কবিতা হয়ে গেলো যে
ফ্যাসিবাদের পরাজয়
বিস্মিত আঠারো কোটি জনতা বিস্মিত
সারা বিশ্বময়।
এমনিভাবে বিদূরিত হলো আজ
কলঙ্কিত ঐ ইতিহাস
মহান আল্লাহ মিটিয়ে দিল আজ
ছাত্র-জনতার আশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD