জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকা সেই মেয়েটি,,
আজ হাসতে শিখেছে, কথা বলতে শিখেছে।
দুপুরের তপ্ত রোদের অভিসার পেরিয়ে
চুপিচুপি গোধূলি যখন নামে, ঠিক তখন সন্ধ্যা তারা
ওর চোখের কোনে ভিড় করে।
নানা স্বপ্নের জাল বোনে, ওর ব্যথাগুলো
প্রকৃতির মাঝে বিলীন করে দেয়।
ও নিজেকে বদলে ফেলেছে ওর মাঝে ভালোবাসা
নামক দুটি কথা এখন আর হৃদয়ের ব্যালকনিতে
সকালের স্নিগ্ধ হাওয়ার মতো দোলা দেয়না,
ওকে ব্যাকুল করেনা কোন অনিশ্চিত স্বপ্ন !
ওর আকাশ জুড়ে মেঘের ভেলা ,তবুও সোনালী আকাশ,
ঝিরিঝিরি বাতাস,রূপালী নদীর ঢেউ, শাপলার ঝিলে
নৌকায় ঘোরাঘুরি আর পদ্মার পাড়ের ইলিশ
ওর মনকে মন্ত্র মুগ্ধ করে দেয়।
নীল শাড়ি, লাল টিপ আর একটি লাল গোলাপ
ওর নোটন খোঁপায় পড়ে আজ রংধনুর সাত রঙে
নিজেকে রঙিন করতে চায় ।
তবে ও জানেনা কি অনিশ্চিত জীবন
ওর জন্য অপেক্ষা করছে—-