জিতে গেছি –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
-
১৬৩
Time View
জিতে গেছি জিতে গেছি
বলে খেলার মাঝে,
খেলা শেষে লক্ষ্য করে
ক্লাইম্যাক্স বাকি আছে।
মধ্য লগন পাড়ি হলে
আনন্দেরই ভেলা,
গোলের রানের সেঞ্চুরিতে
জিতে গেছে খেলা?
স্বাধীন হলো ঘুমিয়ে আছি
আসলে কি তাই?
ষড়যন্ত্র চারিদিকে
ক্ষমতা যে চাই।
খেলা শেষে শূন্য হাতে
ফিরছে কারা বাড়ি?
আরাম আয়েশ করে যারা
চলছে দামি গাড়ি!
স্বৈরাচার যে চলে গেছে
লুকিয়ে আছে দেশে!
পতন হয় না মীরজাফরের
থাকে বহু ভেসে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category