আহ কতদিন হয়নি বাসা ভালো
হয়নি কোনো চোখের চোখাচোখি ।
লাল করেছি ঢেকেই যত কালো
রাগ করেছি অভিমানি সখি ।।
ঠোঁট কি তোমার আগের মতোই টানে
চোখ দুটো নয় খাচ্ছে লুটোপুটি ।
দুষ্ট ঠোঁটে সজীবতা আনে
আর দেবো না, ঢের তো পেলে ছুটি ।।
মনটা তোমার ছটফটে খুব স্বভাব
যাও পালিয়ে ডাকলে না তো কাছে ।
বুকের ভেতর কি যেনো নেই ? অভাব
তাই কি তোমার দুচোখ বেজায় নাচে ।।
চাঁদ জানে না রূপসী সে কত
তারাগুলো সঙ্গ দিতে জানে ।
মিটমিটিয়ে জ্বলছে অবিরত
জোছনা ছড়ায় ঘুম পাড়ানি গানে ।।
বেস্টু তুমি থাকবে কি এইভাবে
ভালোবাসার আলিঙ্গনে জড়াও ।
হার্টবিট রোজ থরো থরো কাঁপে
মনের ছোঁয়ায় হৃদয়টাকে ভরাও ।।
আহ কতদিন ছুঁইনি ঠোঁটে ঠোঁটে
হয়নি কোনো গভীর রাতে দেখা
রাঙায়নি তাও মুখচ্ছবি ফোঁটে
পথ চলেছি তাইতো একা একা ।