1. admin@mannanpresstv.com : admin :
আমার আমি - তাসলিমা আক্তার - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

আমার আমি — তাসলিমা আক্তার

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪৭ Time View
আমার আমিতে আমি মিশে আছি
কেউ নাই পাশাপাশি, কাছাকাছি
সাগর নদীতে মিশে এক হয়েছি
আজো কারো অপেক্ষায় আছি।
আমার আমিতে মিশে আছি
ধু ধু বালুময় মরুভূমি।
আমার আমিত্বতে কি তুমি?
নাকি অন্য কারো চরণ চুমি।
আমার আমিতে মিশে আছি
আজো কি চিনতে পেরেছি আমাকে?
নাকি আজো বাকী আছে চেনার?
নিজেকে নিজের করে খুঁজি বার বার।
আমার আমিতে মিশে আছি
আজো আষ্টেপৃষ্ঠে গলাগলি করে
ষড়রিপু তাড়না করে
পোষ মানানো যায় না মন
আট কুঠুরি নয় দরজা বন্ধ
মনে আছে কত দিধা দন্ধ।
কোন চাবি দিয়ে খুলবে
মনের বন্ধ তালা
তাই ভেবে চিকন কালা
তুমি করছ ছলা কলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD