মৌলিকত্ব খুঁজে বেড়াই আমি আমার মাঝে
কখনও পাই কিছুটা খুঁজে
আবার কোনো কোনো জায়গায় হেরে যাই।
ভাবছি আমি মানুষ একটাই
তবু কেনো আমার মাঝে বিদ্যমান এতো রূপ
ঘরে – বাইরে – প্রকাশে থাকার কথা কাজের মিল
তবেই তো পাবো খুঁজে আমি
আমার মাঝে মৌলিক রূপ।
বিস্মিত হই যখন ভাবি আমি মানুষ
রূপে আমার হোক যতোই পরিবর্তন
মুখ আর অন্তর তো সেই একই
তবু কেনো কাজটা আমার মৌলিকতার বিপরীত ?
বিধির বিধান এটা, তাই ছিলো কপালে
বলে বলে এমনটা করছি শেষ জীবনটা
লোভের ঘোরে পড়ে আমি হারাচ্ছি মৌলিকতা
যার খেসারত গুনতে হবে একদিন
ভুলে বসে আছি যৌগিকতার মোহতায়।
অথচ ছিলাম আমি মৌলিক,থাকতে হবে মৌলিক
যেতে হবে নিয়ে আমাকে মৌলিকতা !
তাই খুঁজি মাঝে মাঝে ঘরে-বাইরে- প্রকাশে
আছে নাকি আমার মাঝে মৌলিক রূপ
যাহা নিয়ে এসেছি আপন ঠিকানা হতে
যেথায় যেতে হবে নিয়ে সেই মৌলিক রূপ
সেজন্যই মৌলিক রূপ নিজের মাঝে খোঁজা উচিত সবার।