রঙিন ব্রাশ -আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
-
১৫৭
Time View
ব্রাশ ধরেছে দুটি হাতে
রঙিন তুলের ছোঁয়া,
স্বৈরাচারী পতন করে
অন্তর ময়লা ধোয়া।
স্বাধীন বাংলার রঙিন হবে
খোকা খুকুর কাজে,
রাঙা হলো শহরতলী
হাজার রঙের সাজে।
আনন্দেরই রংধনুতে
সাত রঙেরই আকাশ,
পেল তারা নতুন স্বপ্ন
স্নিগ্ধ ভোরের বাতাস।
নবীন প্রবিন ছাত্র-ছাত্রী
মেতেছে আজ সবে,
হাল ধরেছে সকল মানুষ
মিলেমিশে রবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category