ঠান্ডা মাথার খুনি –মোঃ রুহুল আমিন
অনলাইন ডেস্ক
-
Update Time :
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
-
১৪৭
Time View
অবুঝ শিশুর মুখের ভাষা
একটু ভেবে শুনি,
বলছে শিশু পাশের দাদা
ঠান্ডার মাথার খুনি।
বুঝলে নাকো বাঙালি আজ
পাশের দাদার ফাঁদ,
ফারাক্কা বাঁধ খুলে দিয়েই
পায় যে মনে সাধ।
ঠান্ডা মাথায় মানুষ মারতে
ফারাক্কা দেয় খুলে,
দাফন শেষে কাফন পরাই
যায় বাঙালি ভুলে।
নির্মম ভাবে শত ফুলের
করছে দেখো শেষ,
আদৌ বন্ধু নয়তো জানি
সেতো পাশের দেশ।
হিংসার বশে মারছে ডুবে
শত সদ্য ফুল,
বন্ধুর বেশে কাছে টানলে
করবে জানি ভুল।
মরণ কালে চোখে মুখে
প্রাণের শঙ্কা নেই,
লাশ ডেঙিয়ে সন্ধি করে
দেশের শত্রু সেই।
আঘাত দিলে জবাব দিবে
ভেঙ্গে ফেলো চুক্তি,
চোখ রাঙিয়ে ঝাঁকুনিতে
মিলবে তবে মুক্তি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category