1. admin@mannanpresstv.com : admin :
গাঁ খুঁজে বেড়াই  -লায়লা আহমেদ সেলিনা - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

গাঁ খুঁজে বেড়াই  –লায়লা আহমেদ সেলিনা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ Time View
মায়া ঘেরা ছায়া ঘেরা রূপের নেইকো শেষ
আমার জন্ম দোহার সেথা কল্পনার রেশ।
আজও ভুলি নাই মোর শৈশব পল্লি জননী
আমায় এখনো হাতছানি দেয় প্রাণের সজনী।
ছলছল কলকল শব্দে বইতো অকূল তরঙ্গিণী
হৃদয় মাঝে আজও শুনি সেই সুমধুর বাণী।
পাখির ডাকে ঘুম ভেঙেছে কতো যে ভোরবেলা!
চুপিচুপি যেতাম বকুল শিউলি গাছের তলা।
নাওয়া খাওয়া ভুলে মালা গেঁথেছি কাশবনে,
কচুরি গলায় ভাসিয়ে দিয়েছি খোশমনে।
মিষ্টি মধুর বকা দিয়ে নিয়ে যেতো মা
চোখের জলে অকুল দরিয়ায় ভাসতো জামা।
সেদিনগুলো হারিয়ে ফেলেছি কোথায়ও নাই,
এ ইটপাথর শহরে আমার গাঁকে খুঁজে বেড়াই।
আগের মানুষগুলো ছিলো কতো সহজ সরল
ইট-পাথরের মাঝে থেকে হয়েছি সবে গরল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD