এক পুকুরে এক মাছ –মোহাম্মদ মোমেন মিয়া
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
সোমবার, ১৯ মে, ২০২৫
-
১৪৮
Time View
লাফা লাফি করে
বত্রিশ জনে চাইয়া দেখে
কেহ নাহি ধরে।
থাকে সেথা একা একা
ফটক ওয়ালা ঘরে।।
চুপ থাকে নড়েচড়ে
বড়ই কারিগর
হরেক পদের খাবারে
পায় সে খবর।
থাকে সেথা একা একা
ফটক ওয়ালা ঘরে।।
কথা বললে সাথে থাকে
নয়তো থাকে একা
জনম ভরা থাকলো সাথে
হইলানাতো দেখা।
থাকে সেথা একা একা
ফটক ওয়ালা ঘরে।।
ফল ফলাদি খাবার দাবার
পায় আলাদা স্বাদ
যখন খাবে তখন পাবে
নাইরে দিবস রাত।
থাকে সেথা একা একা
ফটক ওয়ালা ঘরে।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category