1. admin@mannanpresstv.com : admin :
ভালোবাসা ...আরেফিন শিমুল - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ভালোবাসা …আরেফিন শিমুল

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৯৩ Time View
সেদিন বললে অমন খোলা চুলে পিঠ ঢেকে যেন তোমার কাছে না আসি
তাতে আকাশের সকল মেঘ এসে জমা হয় আমার চুলে
তোমার আবার বৃষ্টিতে ভয়, তাই তুমি চাও না।
কড়া লিপস্টিকে যদি ঠোঁট রাঙাই
তাতেও তোমার মানা
ওখানে কামনার আগুন
এতো আগুনে তুমি এখনই পুড়তে চাও না।
যদি কখনো নীল রঙা শাড়ি পরি
এতেও আপত্তি…
তুমি মানুষ ভালোবাস, পরী নয়।
হাত ভরে রেশমি চুড়ি পরে তোমার মাথার চুল এলোমেলো করলে এত শব্দ তোমার ভালো লাগে না…
দুচোখ ভরে কাজল দিলে চোখেতে নাকি সাগরের ঢেউ উঠে…
শান্ত নদী তোমার পছন্দ।
খোঁপায় যেন বেলী না গুঁজি
বেলীর গন্ধে তুমি আমার গন্ধটাই হারিয়ে ফেল।
একটুখানি সাজুগুজু করবো তাও চাও না
ঝুমঝুমিয়ে নূপুর পায়ে হেঁটে চলা তোমার মাথা ব্যথার কারণ।
আটপৌরে আমাকেই তোমার ভালো লাগে
হয়তো এরই নাম ভালোবাসা।
২০ মে ২০২৫
রাত:- ৯:০৯
কুমিল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD