মরণ ভাবনা নাই –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
-
১৩৫
Time View
দেখতে দেখতে ভাই,
ধরার মায়ায় পড়ে আছি
মরণ ভাবনা নাই।
সবাই আছে এই ধরাতে
অতিথির ওই বেশে,
হঠাৎ করেই যেতেই হবে
নতুন কোনো দেশে।
মরণ থেকে বেঁচে থাকার
নেইতো কোন্ পথ,
তবুও জীবন নিয়ে মোদের
নানান রকম মত।
কতো আপন যাচ্ছে চলে
হচ্ছে ফাঁকা বাড়ি,
টাকা পয়সা জায়গা জমি
রেখে দিচ্ছে পাড়ি।
শূন্য থেকেই সত্তর আশি
তাঁর চেয়ে ও কম,
জানটা নিয়ে যাচ্ছে উড়ে
কবজ করে যম।
আমার বলে ভাবতো সবি
যায়নি কিছু সঙ্গে,
যাবার বেলা সাদা কাপড়
দেয় জড়িয়ে অঙ্গে।
এমন ভাবে যাচ্ছে সবাই
ওই না মাটির ঘরে,
তবুও মানুষ মরণ নিয়ে
কেউবা নাহি ডরে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category