আগমনী —-জানবে তবে
পাঠ্য বইতে পড়ে,
পুতুল জিয়া দেশের জন্যে
কেমন করে লড়ে।
তিনবারের ওই প্রধানমন্ত্রী
বাংলা দেশে ছিলো,
জাতি বর্ণ সব শ্রেণীকে
স্বজন করে নিলো।
দেশের স্বার্থে লড়তে গিয়ে
হলেন কারাবন্দি,
দেশের থেকে চায়নি যেতে
নেয়নি মেনে সন্ধি।
সাফ জানিয়ে দিলেন তিনি
দেশেই থাকতে চান,
বিনিময়ে কঠিন থেকেই
কঠিন সাজা পান।
দেশটা ছাড়তে চাপ প্রয়োগে
নানা কৌশল আঁকে,
মামলা দিয়ে চার দেয়ালের
কয়েদ খানায় রাখে।
স্বামী হারায় ছেলে হারায়
লড়তে থাকে তবু,
দেশের স্বার্থে কারোর কাছে
হয়নি নত কভু।
জনের কাছে ছিলেন তিনি
এমন গুণের নেত্রী,
মরণে আজ সবার ছেড়েই
শেষ সময়ের যাত্রী।
সাদা কাফন মুড়ে আজকে
আছে জমিন পরে,
শোকের মাতম চলছে আজি
বাংলার ঘরে ঘরে।
মরণ তোমায় ডাক দিয়েছে
বয়ে এনেছে শোক,
বিদায় কালে তোমার তরে
কাঁদে বাংলার লোক।