1. admin@mannanpresstv.com : admin :
প্রেম মানেনা  - সৈয়দ ইসমাইল হোসেন জনি  - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

প্রেম মানেনা  — সৈয়দ ইসমাইল হোসেন জনি 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

প্রেম মানেনা জাতিকুল
মরুর বুকে ফোটে ফুল,
প্রেমের কাছে সব তুচ্ছ
ধনী গরীব কিবা উচ্চ।

মনের মিল যদি হয়
বয়স কোনো বাধা নয়,
প্রেম মানেনা কোনো বাধা
যে মানে সেই আস্তা গাধা।

প্রেমের কোনো জাত নাই
আপন করে কাছে চাই,
বোঝেনা শুধু বোকারাই
প্রেম অনেক দামী ভাই।

মনের মিল হলে পরে
সবকিছুকে তুচ্ছ করে,
ভয় পাবোনা কোনো ঝড়ে
ভালবাসবো পরস্পরে।

খাঁটি প্রেমের হবে জয়
ইচ্ছা থাকলে সবি হয়,
গুণী ও জ্ঞানী লোকে কয়
প্রেমের জয় বিশ্বময়।

মনের মিল থাকে যদি
সাতসমুদ্র তেরো নদী,
পার হওয়া কষ্ট নয়
কিসের তবে এতো ভয়?

প্রেম মানেনা জাতিধর্ম
সুন্দর কালো ফর্সা চর্ম,
ধন নির্ধন বাধা নয়
সবার সাথে প্রেম হয়।

মনে তেমন নাই আশা
চাইযে শুধু ভালবাসা,
ভালবাসার মাধ্যমেই
পূরণ হবে স্বপ্ন আশা।

প্রেম চন্দন পুষ্পমালা
গলায় দিলে বাড়ে জ্বালা,
তবু গলায় দিতে হয়
প্রেমের স্মৃতি কথা কয়।

প্রেম মানেনা ধর্ম জাতি
পরকে করে চির সাথী,
প্রেমেতে নাই যাতাযাতি
বিশ্বে জ্বালাবো প্রেম বাতি।

হউক কারো আগে বিয়ে
তার পরেও প্রেম হয়
তাতে দোষের কিছু নয়।

কার কোথায় বাড়িঘর
রাখেনা কেউ সে খবর,
হৃদয় দিয়ে ভালবাসে
জীবনভর থাকে পাশে।

জীবনে আর কিবা আছে
তোমায় সদা চাই পাশে,
সবার চেয়ে প্রেম দামী
করবো প্রেম তুমি আমি।

জাত বেজাত যাবো ভুলে
ভালবাসবো প্রাণ খুলে,
চাঁদে কলঙ্ক আছে মিশে
তবে মোদের ভয় কিসে?

প্রেমের বাধা নিরন্তর
সে কথা সত্য চিরন্তর,
ভয় করেনা কোনো বাধা
এই যুগের কৃষ্ণ রাধা।

এস.আই.জনি ভেবে বলে
ভয় না পেয়ে আসো চলে,
সারাজীবন সুখে রবে
খাঁটি প্রেমের জয় হবে।

আমিও চাই তুমি আসো
নিবিড়ভাবে ভালবাসো,
ভয় করিনা লোকলজ্জা
সাজাই চলো ফুলশয্যা।

গুণী জ্ঞানী সবাই-ই কয়
ইচ্ছে থাকলেই উপায় হয়,
লাভ ক্ষতির ধার ধারে না
কোনো কিছুই প্রেম মানেনা।

রচনাকালঃ ১৮ জুলাই ২০১০,
০৪ শ্রাবণ ১৪১৭,
০৭ শাবান ১৪৩১
রবিবার

০১৭১৮১৬৩৫৫১, ০১৭২৩841622

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD