ছাত্র-জনতা ভীষণ চটেছে
রক্তে রাঙিয়ে মুক্তির ভূমি,
স্বৈরাচারী দল পিছু হটেছে
বিজয়ের গান গাও আজ তুমি।
বুলেট ও বোমা পরোয়া না করে
বুকে পেতে নিল তাজা শত প্রাণ,
গণতন্ত্র আজ ফিরে আসে ঘরে
জুলাই গণঅভ্যুত্থান দিবস মহান।
কারাগার ভেঙে মুক্তির আলো
মিথ্যা মামলা সব হলো শেষ,
অন্ধকার দূর করে আলো জ্বালো
জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশ।
শহীদ ও আহত বীরদের তরে
শ্রদ্ধা জানাই আজ মন প্রাণ দিয়ে,
নতুন পতাকা উড়ছে সর্বস্তরে
জুলাই গণঅভ্যুত্থান দিবস নিয়ে।
এস.আই.জনি দিবস যামী
অনেক সময় থাকে নিরশ,
বহু স্মৃতির সাক্ষী আমি
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস।
রচনাকালঃ ২১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ অথবা ৫ আগস্ট ২০২৬ খৃষ্টাব্দ অথবা ২১শে সফর ১৪৪৭ হিজরি, বুধবার