কবি হায়রে জীবন! এর কবিতা // নুপুর বিশ্বাস
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ৩ আগস্ট, ২০২২
-
২৩৯
Time View
ওরে “মন”
বাঁচতে যদি চাস-
স্বপ্ন দেখা থামিয়ে দে তুই
করিস না আর আশ,
জীবন যাবে ধড়ফড়িয়ে
করবি যে হাঁসফাঁস।
“ভালোবাসা”-
সে’তো অভিশপ্ত
যাস না ছুঁতে কখনো,
যা বলছি-
মনে রাখিস কিন্তু
সময় আছে এখনো।
পাওয়ার আশা-?
দে ছেড়ে তুই
আঘাত পেতে শেখ,
জীবন ডায়েরির-
শূন্য খাতায়
দুঃখের কাব্যই লেখ!
তোর দুঃখ-
শুধুই যে তোর
নেবে না’তো কেউ ভাগ,
অবুঝের মত-
যখন তখন
কেন করিস-এত রাগ?
এত অভিমান!
দেখবে’কে শুনি?
কেউ নেই মনে রাখিস,
ঠোঁটের কোণে-
হাসির আড়ালে
দুঃখ লুকিয়ে রাখিস।
সারাদিন-
কেন পরের জন্য
এতো ছটফট করিস?
নিজের পায়ে-
কুড়াল মেরে
নিজেই তুই মরিস।
এত বলি-
শুনিস না তবুও
কেন-স্বপ্ন বুনে যাস?
জুলেপুড়ে-
খাঁক হয়ে রোজ
কি শান্তি তুই পাস?
মানে না”মন”
তবুও জানি
কেউ নেই এই ভবে,
হায়রে জীবন!
নিঠুর জীবন!
এভাবেই শেষ হবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category