বাবা নিখোঁজ হবার বিশ বছর পরে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ফিরে এলো আমাদের বাড়িতে।ভদ্রমহিলাকে দেখে রীতিমত হতবাক আমি আর আমার মা।তবে সে শুধু একা এসেছে এমনটা নয়।তার সাথে বছর আঠারো কি উনিশের একটা মেয়ে।ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে আমাদের উদ্দেশ্য বলতে লাগলো।
—একটু আশ্রয় দিন আমায়।আমরা মা,মেয়ে দুজনেই নিরুপায়।কোথায় যাবো,কি করবো কিছুই বুঝতে পারছি না।
—আপনারা এই বাসা থেকে বের হবেন,নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো।আর হ্যাঁ,আপনি যে আমার আব্বার স্ত্রী আর এ তার মেয়ে তার প্রমাণ কি?
আমি ভদ্রমহিলার দিকে প্রশ্ন ছুড়ে দেই।কিন্তু সে আমার প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলো না।
—আমাদের কাছে তো সেইরকম কোনো প্রমাণ নেই বাবা…তোমাদের আব্বা ফিরে আসলেই তবে এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে।
—ঠিক আছে আগে তাহলে তাকে নিয়ে আসুন।যে মানুষটা বিশটা বছর ধরে উধাও…কি ভেবেছেন তাকে এতো সহজে খুঁজে পাওয়া যাবে।
—আমরা ভেবেছিলাম উনি হয়তো এই বাড়িতে অর্থাৎ ওনার নিজের বাড়িতে এসে উঠেছেন।কিন্তু এখানে এসে হাতাশা ছাড়া কিছুই জুটলো না আমাদের মা আর মেয়ের ভাগ্যে।
এই বলে ভদ্রমহিলা কাঁদতে আরম্ভ করে দিলেন। আমার মা তাকে প্রশ্ন করে।
—আচ্ছা আপনার সাথে ওনার বিয়ে হয়েছে ঠিক কতো বছর আগে…?সেটা বলতে পারবেন তো?
—হ্যাঁ,কেনো বলতে পারবো না।উনিশ বছর হয়েছে আমাদের সংসারের বয়স।
—আর এই মেয়েটা কি ওনার নিজের?
—হ্যাঁ আমাদের বিয়ের একবছরের মাথায় ওর জন্ম হয়…
—তার মানে তো এটা দাঁড়ায় বাবা নিখোঁজ হবার একবছর পরে আপনাকে বিয়ে করে…এরপর আপনাদের ঘরে সন্তান আসে?
(আমি যোগ করলাম)
—হ্যাঁ।বাবা। একদম ঠিক ধরতে পেরেছো তোমরা।ঐ লোকটা তোমাদের যেমন ঠকিয়েছে আমাদের সাথেও এক কাজ করেছে।এখন গিয়ে দেখো এই বুড়ো বয়সে অন্য কোথাও সংসার পেতেছে!
—এটা হতে পারে না,কিছুতেই হতে পারে না।আপনারা সব মিথ্যে বলছেন…সাজানো গল্প শোনাচ্ছেন আমাদের।
—কেনো বাবা।কেনো হতে পারে না এটা…?
তোমাদের বাবা নিখোঁজ হয়ে যাবার পরে যে বিয়ে করে অন্য কোথাও সংসার পাতেনি এটা বিশ্বাস করতে কেনো এতো সমস্যা হচ্ছে তোমাদের?
—হ্যাঁ বিশ্বাস করতে পারছি না… কারণ….
মা আমার হাতটা ধরে থামিয়ে দিলো আমায়।এরপর চোখ দিয়ে আমায় মুখ বন্ধ রাখার জন্য ইশারা করে।
আমি আর মা বেশ ভালোই বুঝতে পেরেছি এই মহিলা যা বলেছে তার কিছুই সত্যি নয়।কারণ যে মানুষটার অস্তিত্ব নেই এই পৃথিবীতে তার পক্ষে দ্বিতীয় বিয়ে করাটা অসম্ভব?
আজ থেকে ঠিক বিশ বছর আগে…
যখন আমার বয়স দশ…
কোনো এক কারণে নিজের হাতে বাবাকে খু*ন করেছি আমি।এরপর তার লা* শটা মা আর আমি মিলে ঘরের মেঝেতে পুতে রেখেছিলাম।ঠিক এই মূহুর্তে ভদ্রমহিলা আর তার মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে….!