কবি –মোঃ শহীদুল্লাহ সরকার এর কবিতা // ভূতের গল্প
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
-
২১১
Time View
কবি –মোঃ শহীদুল্লাহ সরকার এর কবিতা // ভূতের গল্প
ভাতের থালা হাতে নিয়ে,
ডাকছে খোকার মায়,
ভাত তরকারি ঠান্ডা হলো,
আয়রে খোকা আয়।
ঘুমের দেশের নীল পরীরা,
ডাকছে তোমায় এসে,
ভূতের শত গল্প কথা,
বলবে তারা হেসে।
জলদি করে খেয়ে দেয়ে,
বিছানায় দাও ঘুম,
ঘুমের দেশের নীল পরিরা,
ফেলাবে ভূতের ধুম।
ভয় পেয়োনা খোকা বাবু,
পরীর গল্প শোনে,
কল্পনাতে গা ছম ছম,
ভয়ে নেই কোন ক্ষণে।
ভূতের ভয় উড়িয়ে দিও,
মনের মাঝে থেকে,
নইলে কিন্তুু চিৎকার দিলে,
মারবে বারা রেগে।
গল্প শোনে চুপটি করে,
ঘুমিয়ে খোকা যায়,
স্বপ্নের মাঝে হাজার ভূতের,
দেখা খোকা পায়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category