কবি “বৃষ্টি মিনা” এর কবিতা- “প্রেম এসেছে”
প্রেম এসে মনের দরজায় কড়া নাড়লো
বুঝতেই লজ্জায় মুখ লাল হয়েছে আমার,
প্রথমেই আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলাম
কি অদ্ভুত আজ একটু ভিন্নই লাগছে নিজেকে।
চারপাশে যেকোনো আওয়াজ
কানে বাজছে সানাইয়ের সুরের মতো
আজ সবকিছুই রঙিন লাগছে
মনটা বেশ ফুরফুরে উজ্জ্বল উৎফুল্ল।
তার মুখখানি বারবার ভেসে উঠছে
এই প্রথমবার বুঝেছি,হৃদয়ে আয়না আছে,
সে দেখতে আমার মনের মতন
কিছুতেই তাকে ভুলে থাকা যাচ্ছে না।
আজ নিজেকে বেশ পরিপাটি দেখাচ্ছে
গুন গুন গান আসছে মনে বারবার,
এটা হয়তো প্রথম প্রেমের লক্ষণ
প্রেমের জ্যোতি আমাকে আকর্ষিত করছে।
সে আসছে ঘোড়ায় চড়ে
দেখতে একদম রাজকুমার
হাতে লাল গোলাপ মুখে মিষ্টি হাসি
ফুলটা দেওয়ার আগেই ঘুমটা ভেঙে গেল ইস।