1. admin@mannanpresstv.com : admin :
কবি মুক্তা পারভীন এর কবিতা- একাকিত্বের দহন - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

কবি মুক্তা পারভীন এর কবিতা- একাকিত্বের দহন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৮ Time View

কবি মুক্তা পারভীন এর কবিতা- একাকিত্বের দহন

জীবনে চাওয়া এবং পাওয়ার
অনেকটাই মিল থাকে না
তবুও চাওয়া অপরিসীম।

জীবনে কিছু ক্রান্তিলগ্ন থাকে
যেখানে না আছে স্বস্তি
না শান্তি, না আছে ঘুম।

সঙ্গীহীন, বন্ধুহীন পথচলা
মানুষগুলোই কেবল তা
অনুভব করতে পারে।

শুকতারার মতো জেগে থাকে
বুকের গহীনে কিছু কষ্ট
কিছু অপ্রকাশিত অনুভূতি।

অপ্রকাশিত আবেগ যেন
পথ খুঁজে পায় না
আসলে কোন পথে হাঁটবে।

মাথার উপর ঝুলছে বিরাট
কিছু গুরুদায়িত্ব
আর অসহায়ত্ব।

একমাত্র প্রভুর কৃপাই শুধু
চাওয়ার আছে এ-ই বিবর্ণ বিকেলে
পৃথিবীর বাকী সব কিছুই তুচ্ছ।

তারিখ ঃ ২১/১২/২৩
ভোর ঃ ৪’০০ মিনিট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD