1. admin@mannanpresstv.com : admin :
কবি মোহাম্মদ শামীম মিয়া এর কবিতা- প্রিয় কবির জন্মদিন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

কবি মোহাম্মদ শামীম মিয়া এর কবিতা- প্রিয় কবির জন্মদিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ Time View

কবি মোহাম্মদ শামীম মিয়া এর কবিতা- প্রিয় কবির জন্মদিন

তিতাস পাড়ের গর্ব তুমি
ধন্য তোমার জন্মভূমি
বইছে খুশির বন্যা,
চোখের কোণে অশ্রুধারা
আবেগ মিশে পাগলপারা
প্রকৃতিটা হয়েছে অনন্যা।
ফুলের বনে গাইছে পাখি
আনন্দ আজ কোথা রাখি
কিসের শুভ চিন,
বলছে কেহ হাসিমুখে
পাশে থাকেন সুখে-দুখে
কবির জন্মদিন।
ন্যায়ের পক্ষে কথা বলেন
দেশ বিদেশে ছুটে চলেন
মিশুক এবং আপন,
বুদ্ধিজীবির ছেলে তিনি
দেখছি যাকে প্রতিদিনই
সরল জীবনযাপন।
কোন সে কবি জনপ্রিয়
মনের থেকে দোয়া নিও
কি নাম তোমার ভাই,
সোহেল রশিদ নামটি তার,
সাহিত্যে অনেক অবদান যার
জুড়ি দেখি নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD